পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইটি কনসালটেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২২৯ বারে ২৪ লাখ ৩ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৭৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৬৯ বারে এক লাখ ৩৩ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দোবাংলা ফার্মা, কাট্টালি টেক্সটাইল, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী আঁশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, অ্যারামিট ও জেমিনি সি ফুড লিমিটেড।








