পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির যেসব প্রার্থী নির্বাচন করবেন তাদের নাম ঘোষণা করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর সোয়া ২টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন তিনি।
নাম ঘোষণা শুরুর আগে বিএনপি মহাসচিব বলেন, আমরা সিনিয়রদের আসনগুলো বাকি রেখে একটি আসনে একাধিক প্রার্থী রেখেছি, যাতে একজনের সমস্যা হলে আরেকজন নির্বাচন করতে পারেন।
তিনি নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনে ইসি ব্যর্থ বলেও জানান তিনি। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের জন্যও ইসিকে দায়ী করেন ফখরুল।
সেইসঙ্গে পটুয়াখালী-৩ আসনে সিইসির ভাগিনা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
বক্তব্যের পর মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন মির্জা ফখরুল। প্রথমে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এরপর বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নের চিঠি নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালকুদার লালু।
এখনও আনুষ্ঠানিকভাবে বাকিদের মনোনয়ন দেয়া শুরু হয়নি। তবে গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে,ঢাকা বিভাগ:
আমানউল্লাহ আমান (ঢাকা-২); গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩); সালাহউদ্দিন আহমেদ (ঢাকা-৪); নবীউল্লাহ নবী (ঢাকা-৫); আবুল বাশার (ঢাকা-৬); মির্জা আব্বাস (ঢাকা-৮); হাবীব-উন নবী সোহেল (ঢাকা-৯); আবদুস সালাম (ঢাকা-১৩)। খায়রুল কবির খোকন (নরসিংদী-১); সানাউল্লাহ মিয়া (নরসিংদী-৩)।
চট্টগ্রাম বিভাগ:
মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশীদ (নোয়াখালী-১); জয়নুল আবদিন ফারুক ও জাফর ইকবাল (নোয়াখালী-২); বরকত উল্লাহ বুলু ও ডা. কাজী মাজহারুল ইসলাম (নোয়াখালী-৩); শাহিনুর বেগম (নোয়াখালী-৪); মওদুদ আহমদ (নোয়াখালী-৫), ফজলুল আজিম (নোয়াখালী-৬), হাসিনা আহমেদ (কক্সবাজার-১); লুৎফর রহমান কাজল (কক্সবাজার-৩); শাহজাহান চৌধুরী ও মো. সালাহ্উদ্দিন (কক্সবাজার-৪); সাচিং প্রু জেরি ও উম্মে কুলসুম সুলতানা (বান্দরবান); দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান (রাঙামাটি); আব্দুল ওয়াদুদ ভূইয়া (খাগড়াছড়ি), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১, এলডিপি); আবুল খায়ের ভুইয়া (লক্ষ্মীপুর-২); শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (লক্ষ্মীপুর-৩); আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), খালেদা জিয়া (ফেনী-১); জয়নাল আবেদীন (ফেনী-২,ভিপি জয়নাল); আব্দুল আউয়াল মিন্টু (ফেনী-৩)।
বরিশাল বিভাগ:
জহির উদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (বরিশাল-১); সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহীদুল হক জামাল (বরিশাল-২); সেলিমা রহমান ও জয়নাল আবেদীন (বরিশাল-৩); মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজিব আহসান (বরিশাল-৪); মুজিবর রহমান সরোয়ার ও এবায়দুল হক চান (বরিশাল-৫); আবুল হোসেন খান ও রশিদ খান (বরিশাল-৬), আলতাফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী সুরাইয়া আলতাফ চৌধুরী (পটুয়াখালী-১); শহীদুল আলম তালুকদার ও তার স্ত্রী সালমা আলম (পটুয়াখালী-২); গোলাম মাওলা রনি, হাসান মামুন ও মো. শাজাহান (পটুয়াখালী-৩); এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মনির (পটুয়াখালী-৪); আন্দালিব রহমান পার্থ (ভোলা-১); হাফিজ ইব্রাহিম (ভোলা-২); হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩), নাজিমউদ্দিন আলম (ভোলা-৪); শাহজাহান ওমর বীর উত্তম (ঝালকাঠি-১); রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান (ঝালকাঠি-২); ব্যারিস্টার সারোয়ার হোসেন (পিরোজপুর-১); রুহুল আমিন দুলাল ও কর্নেল (অব.) শাহজাহান মিয়া (পিরোজপুর-৩)। মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১); নুরুল ইসলাম মনি (বরগুনা-২)।
সিলেট বিভাগ:
তাহসিনা রুশদীর লুনা (সিলেট-২); সুলতান মুহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২, ঐক্যফ্রন্ট)।
ময়মনসিংহ বিভাগ:
ডা. এ জেড এম জাহিদ হোসেন ও এম আবু ওহাব আকন্দ (ময়মনসিংহ-৪)।
রংপুর বিভাগ:
মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ (দিনাজপুর-১); সাদিক রিয়াজ (দিনাজপুর-২); সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল হোসেন দুলাল (দিনাজপুর-৩); হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪); রেজাউল হক ও এসএম জাকারিয়া বাচ্চু (দিনাজপুর-৫); লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল (দিনাজপুর-৬); ব্যারিস্টার নওশাদ জমির ও তৌহিদুল ইসলাম (পঞ্চগড়-১); জাহিদুর রহমান, ফরহাদ হোসেন আজাদ ও জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান (পঞ্চগড়-২); মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১); মো. আবদুস সালাম ও জুলফিকার মুর্তাজা চৌধুরী তুলা (ঠাকুরগাঁও-২); জাহিদুর রহমান ও জিয়াউল ইসলাম জিয়া (ঠাকুরগাঁও-৩); মোকাররম হোসেন সুজন (রংপুর-১); ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী (রংপুর-২); মোজাফফর আহমদ ও রিটা রহমান (রংপুর-৩), এমদাদুল হক ভরসা (রংপুর-৪); সোলাইমান আলম ও ডা. মমতাজ (রংপুর-৫); সাইফুল ইসলাম (রংপুর-৬); সালাউদ্দিন হেলাল (লালমনিরহাট-২); আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট- ৩)।
রাজশাহী বিভাগ:
কাজী রফিকুল ইসলাম ও মো. শোকরানা (বগুড়া-১); আবদুল মুহিত তালকদার ও মাসুদা মোমেন (বগুড়া-৩); গোলাম মোহাম্মদ সিরাজ ও জানে আলম খোকা (বগুড়া-৫); খালেদা জিয়া (বগুড়া-৬ ও ৭); মো. আমিনুল হক (রাজশাহী-১); মিজানুর রহমান মিনু ও সাঈদ হাসান (রাজশাহী-২); এ কে এম মতিউর রহমান মন্টু ও শফিকুল হক মিলন (রাজশাহী-৩); মো. নাদিম মোস্তফা, মো. আবু হেনা, মো. নুরুজ্জামান খান মনির ও মো. আ গফুর (রাজশাহী ৪); আবু সাঈদ চাঁদ ও মো. নুরুজ্জামান খান মানিক (রাজশাহী-৬); ফয়সাল আলীম ও মো. ফজলুর রহমান (জয়পুরহাট-১); মো. খলিলুর রহমান ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা (জয়পুরহাট-২); ডা. সালেক চৌধুরী ও মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), শামসুজ্জামান খান ও খাজা নজিব উল্লাহ চৌধুরী (নওগাঁ- ২); রবিউল আলম বুলেট ও পারভেজ আরেফীন সিদ্দিকী (নওগাঁ-৩); শামসুল আলম প্রামানিক ও ডা. একরামুল বারী টিপু (নওগাঁ-৪); জাহেদুল ইসলাম ধলু ও নজমুল হক সনি (নওগাঁ-৫); আলমগীর কবির ও শেখ রেজাউল ইসলাম রেজু (নওগাঁ-৬); মো. শাহজাহান মিয়া ও বেলালী বাকী ইদ্রিসি (চাঁপাইনবাবগঞ্জ-১); আনারুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২); আব্দুল ওয়াহেদ ও হারুনর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); কনক চাঁপা ও নাজমুল হাসান রানা (সিরাজগঞ্জ-১); ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী রুমানা মাহমুদ (সিরাজগঞ্জ-২); আব্দুল মান্নান তালুকদার ও আইনুল হক (সিরাজগঞ্জ-৩); মাওলানা রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪, জামায়াত); রকিবুল করিম খান পাপ্পু ও আমিরুল ইসলাম খান আলিম (সিরাজগঞ্জ-৫); কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিশ ও এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬); কামরুন্নাহার শিরিন ও তাইফুল ইসলাম টিপু (নাটোর-১); রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি (নাটোর-২); দাউদার মাহমুদ ও আনোয়ার ইসলাম আনু (নাটোর-৩); আব্দুল আজিজ (নাটোর-৪); একেএম সেলিম রেজা হাবিব (পাবনা-২); কে এম আনোয়ারুল ইসলাম (পাবনা-৩); হাবিবুর রহমান হাবিব ও সিরাজুল ইসলাম (পাবনা-৪); শামসুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা- ৫)।
খুলনা বিভাগ:
মনির খান (ঝিনাইদহ-৩); মাসুদ অরুন (মেহেরপুর-১); আমজাদ হোসেন (মেহেরপুর-২)।








