নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল
প্রচ্ছদ » Uncategorized » নির্বাচনে অংশ নিচ্ছেন না ড. কামাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অনেক জল্পনা-কল্পনা শেষে নিশ্চিতভাবেই নির্বাচন থেকে দূরে থাকছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন। কামাল হোসেনের পক্ষ থেকে কোনও মনোনয়ন ফরম তোলাও হয়নি, জমাও দেওয়া হচ্ছে না।
গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, ড. কামাল হোসেন চূড়ান্তভাবেই নির্বাচন করছেন না। তিনি প্রার্থিতা করবেন না।
আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৫টার মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেওয়া যাবে। সরাসরি ছাড়াও এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।








