চামড়াজাত পণ্যের ব্যবসার পরিকল্পনা করছে অলটেক্স

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » চামড়াজাত পণ্যের ব্যবসার পরিকল্পনা করছে অলটেক্স

????????????????????????
????????????????????????
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চামড়াজাত পণ্যের ব্যবসা করার পরিকল্পনা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লি:। এর জন্য কোম্পানিটি সংঘস্মারক বিধি পরিবর্তন করবে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সংঘস্মারক বিধি পরিবর্তনের জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডারদের অনুমোদন লাগবে। তাই আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে কোম্পানিটির কারখানা প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে। ইজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৪ ডিসেম্বর।

কোম্পানিটি জানায়, সংঘস্মারক বিধিতে ধারা ৩২ ও ৩৩ অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য ইজিএম করে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। এর পর সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে সিদ্ধান্ত কার্যকর হবে।

ধারা ৩২ এ বলা হয়েছে, চামড়া, প্লাস্টিক, সিনথেটিক, কাপড় প্রভৃতির তৈরি সকল ধরণের জুতা, বেল্ট, ব্যাগ প্রভৃতি তৈরি, বাজারজাত, রপ্তানি এবং ডিলার নিয়োগ করা যাবে। আর ৩৩এ বলা হয়েছে কোমক্পানিটি চাইলে অন্য ব্যবসা বা কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে। আগে সংঘস্মারক বিধি অনুযায়ী এসব সুযোগ ছিল না কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০