ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৬ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটে। কোম্পানির ৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
ওয়াটা কেমিক্যালস লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।








