মুন্সীগঞ্জে শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » মুন্সীগঞ্জে শাহ মোয়াজ্জেমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

munsigonjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। তার মনোনয়ন প্রত্যাহার করে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল্লাহকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।

শেখ আব্দুল্লাহকে মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে তারা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করেন ও বিভিন্ন স্লোগান দেন।

এ সময় সিরাজদিখান থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান, যুগ্ম সম্পাদক হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, লতব্দী ইউনিয়ন সভাপতি নূর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান যুবদলের সাধারণ সম্পাদক আবুল বাসার, সিরাজদিখান ছাত্রদলের আহ্বায়ক অহিদুল ইসলাম, বীরতারা ইউনিয়ন সভাপতি সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার শেখেরনগরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে দাবি না মানলে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করবেন ঘোষণা দেন শেখ আব্দুল্লাহ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই বিএনপির জন্য কাজ করে আসছি। তারপরও কেন আমাকে মনোনয়ন দেয়া হলো না তা জানা নেই। ২০০৮ সালে ১০ হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিএনপিতে যোগদান করাতে সক্ষম হই। এই আসনে ২০০৮ সালের নির্বাচনে শাহ মোয়াজ্জেম হোসেন পরাজিত হন। আবার সেই ব্যক্তিকে মনোনয়ন দেয়া হলো। তিনি অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকে কিভাবে মনোনয়ন দেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০