আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ হবে

প্রচ্ছদ » Breaking News || আর্ন্তজাতিক » আওয়ামী লীগ ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ হবে

pm jonoshovaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আগামীতে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউট মাঠে পথসভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এগুলো আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গাড়িবহর নিয়ে ঢাকার পথে রওনা হন প্রধানমন্ত্রী। ঢাকায় ফেরার পথে তিনি বিভিন্ন জেলায় নির্বাচনী পথসভায় অংশ নিচ্ছেন। বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় জনসভায় যোগ দিয়ে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে জনসভাস্থলে এসেছেন হাজার হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১