পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ক্ম্পোনি লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫৫ বারে ৩৩ লাখ ৫৫ হাজার ৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১২ লাখ ৮৬ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লেবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫১৬ বারে ৬ লাখ ৬ হাজার ৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮২ লাখ ৪১ হাজার টাকা।
মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৪৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯৭ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৮৯ বারে ২ লাখ ৩৩ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রোভাতি ইন্স্যুরেন্স কোম্পানি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, মাইডাস ফিন্যান্সিং ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।








