দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৩৮ বারে ৭ লাখ ৯৯ হাজার ২৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৯৫ বারে ১০ লাখ ৬০ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬০ বারে ২১ হাজার ৭০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, এমএল ডায়িং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।








