১৫০ অবৈধ দোকান উচ্ছেদ করলো ডিএনসিসি

প্রচ্ছদ » Uncategorized » ১৫০ অবৈধ দোকান উচ্ছেদ করলো ডিএনসিসি

dnccপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার রাজধানীর নির্বাচন কমিশনের ভবন সংলগ্ন শেরেবাংলা নগর এলাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অবৈধ স্থাপিত ১৫০টি অস্থায়ী সেমিপাকা দোকান উচ্ছেদ করা হয় অভিযানে। পাশাপাশি টিনশেড দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ডিএনসিসি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। অভিযানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) মীর নাহিদ আহসানও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০