ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে এসএস স্টীল

প্রচ্ছদ » সারাদেশ » ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে এসএস স্টীল

SS-STEELপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে সম্প্রতি আইপিও লটারি সম্পন্ন করা এসএস স্টিল লিমিটেড। গতকাল রোববার ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদনর দেওয়া হয়। তবে এখনও লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, এসএস স্টিল লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে গতকাল ২৩ ডিসেম্বর (রোববার) বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

সূত্র মতে, এসএস স্টিল লিমিটেডের আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। এদিকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি তালিকাভুক্তির অনুমোদন পেলে শিগগিরই শেয়ার লেনদেন শুরু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

উল্লেখ, গত ৭ নভেম্বর এসএস স্টিলের আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন করার সময় শেষ হয়। কোম্পানিটি আইপিওতে ২ কোটি ৫০ শেয়ার ইস্যু করছে, যার মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ১ কোটি শেয়ার। এর বিপরীতে অনেক বেশিগুণ আবেদন জমা পড়ায় বিধি অনুসারে লটারির মাধ্যমে শেয়ার আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হবে।

এসএস স্টিল অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার ইস্যু করে বাজার থেকে ২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা যন্ত্রপাতি কেনা ও স্থাপন করা, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যায়ন না করে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা।

আর ভারিত গড় হারে শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ হয়েছে ৮২ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

গত ১৭ জুলাই এসএস স্টিল লিমিটেডের আইপিও’র অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এসএস স্টিল লিমিটেড ৫০০ ডব্লিউ টিএমটি বার ও ৬০ গ্রেড এমএস রড উৎপাদন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০