সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

প্রচ্ছদ » সারাদেশ » সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরুতে ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৩৭ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, দর কমেছে ১০৪টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৫২ লাখ ৩৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫২৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১২১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৮৪২ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৩৮ লাখ ৬২ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮০১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, দর কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০