গোপন তথ্য ফাঁস করায় তিনজন দেহরক্ষীকে ছাটাই করেছেন সালমান

প্রচ্ছদ » Uncategorized » গোপন তথ্য ফাঁস করায় তিনজন দেহরক্ষীকে ছাটাই করেছেন সালমান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কর্মচারী থেকে শুরু করে সহকর্মী সবার বিপদ আপদেই পাশে থাকেন বলিউডের ‘ভাইজান’খ্যাত তারকা অভিনেতা সালমান খান। কিন্তু অন্যায়কে কখনই প্রশ্রয় দেন না তিনি। তাই তো নিজের তিনজন দেহরক্ষীকে ছাটাই করেছেন এ অভিনেতা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সালমান জানতে পেরেছেন, দেহরক্ষীরা তার বিষয়ে গোপন তথ্য মিডিয়ায় ফাঁস করে দেন। এরপর তিনি তার তিনজন দেহরক্ষীকে চাকরিচ্যূত করেন। তবে তার প্রধান দেহরক্ষী সেরাকে তিনি চাকরিচ্যূত করেননি। সেরা দীর্ঘ ১৫ বছর ধরে সালমানের দেহরক্ষীর দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি দীর্ঘদিনের ম্যানেজার রেশমা শেঠিকেও বাদ দিয়েছেন সালমান। গত ১৪ বছর ধরে সালমানের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। পারিবার থেকে সালমানকে দূরে রাখছেন এ অভিযোগেই নাকি তাকে বাদ দেয়া হয়েছে।

সিনেমার কাজের দিক থেকে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছেন সালমান। এ ছাড়া আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এ অভিনেতার টিউবলাইট সিনেমাটি। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝুঝু। এ ছাড়া অভিনয় করছেন সোহেল খান। অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০