মতিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » মতিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০১৮-২০১৯ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৯০ টাকা।








