সূচকের টানা উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের টানা উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের টানা উত্থানে লেনদেন চলছে । এরই সঙ্গে লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। আলোচিত সময়ে ডিএসই-তে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ৮৪ লাখ টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ১০৬টির এবং পরিবর্তীত রয়েছে ৩৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান ছিল ৫৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৩২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২০২৩ পয়েন্টে ছিল। এ সময় লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, দর কমেছে ৫৬টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৬৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৯ লাখ ৯২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০