বিএসআরএম লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » বিএসআরএম লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর, ১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে এ তথ্য।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩০ পয়সা।
আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর-১৮) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬০ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৮ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৫৯ টাকা ৬৪ পয়সা।








