রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৬১

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৬১

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।

এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তায় বলা হয়েছে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫১ গ্রাম হেরোইন, ৫৪ বোতল ফেন্সিডিল, ৮১৫ গ্রাম গাঁজা ও ২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০