আমান কটনের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » আমান কটনের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৭০ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৭ পয়সা।
৩১ ডিসেম্বর’১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৫ পয়সা।








