ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » খেলা » ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ব্লক মার্কেটে ১৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির মোট ৪ কোটি ১২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিকস। কোম্পানির ১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ইউনাইটেডে ইন্স্যুরেন্স ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- অগ্রনী ইন্স্যুরেন্স ৪১ লাখ ৫০ হাজার, ইবনে সিনা ২৭ লাখ, আইডিএলসি ৭৬ লাখ ৫০ হাজার, লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ১০ লাখ, এমএল ডায়িং ৬২ লাখ ৬৪ হাজার, প্যাসিফিক ডেনিমস ৩৩ লাখ ৪২ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৬ লাখ ৭৮ হাজার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৬৫ লাখ, এসকে ট্রিমস ১৭ লাখ ৯৬ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ১৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০