রংপুরের টপ অর্ডারই হাসল শেষ হাসি

প্রচ্ছদ » Uncategorized » রংপুরের টপ অর্ডারই হাসল শেষ হাসি

rangpur ridersপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রংপুরের বিধ্বংসী টপ অর্ডার নাকি ঢাকার বোলিং- কারা হাসবে শেষ হাসি?- এই প্রশ্ন সামনে রেখেই খেলা দেখতে বসেছিলেন দর্শক, ক্রিকেট অনুরাগী ও সমর্থকরা। শেষ পর্যন্ত জয় হলো চার ভিনদেশী টপ অর্ডারে সাজানো রংপুর রাইডার্সের।

ক্রিস গেইল এ ম্যাচেও কিছু করতে পারেননি। তিনে নামা রিলে রুশোর ব্যাটও কথা বলেনি। তাতে কী আগের ম্যাচে জোড়া শতরানকারীর একজন অ্যালেক্স হেলস ঠিকই জ্বলে উঠেছেন। তার সঙ্গে প্রয়োজনীয় সময় ঠিক জ্বলে উঠেছে এ বি ডি ভিলিয়ার্সের ব্যাটও।

এই ম্যাচের আগে নিজেকে তেমনভাবে মেলে ধরতে না পারা ডি ভিলিয়ার্স আজ হার না মানা শতরান উপহার দিয়ে বিজয়ীর বেশে হাসি মুখে মাঠ থেকে ফিরেছেন। সাবেক প্রেটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স (৫০ বলে ১০০) এবং তার ইংলিশ পার্টনার হেলস (৫৩ বলে ৮৫) তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৮৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়ে তুললে ৮ উইকেট হাতে রেখে ১০ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফির রংপুর।

হেলস আর রুশো এই মাঠে স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে জোড়া শতরান করেই জানান দিয়েছিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব পিচে রংপুরের পাল্লা ভারী। এটাই তাদের সাফল্যের পয়মন্ত ভেন্যু।

আজকের ম্যাচের আগে বারবার কথা হয়েছে হেলস আর রুশো তো আছেনই, তাদের সঙ্গে গেইল আর ডি ভিলিয়ার্সের কেউ একজন ‘ঘুম থেকে জেগে’ উঠলে ঢাকার পেরে ওঠা খুব কঠিন হবে। আর কোনোভাবে ওই চারজনের তিনজনকে কম সময় ও সংগহে ফিরিয়ে দিতে পারলে ঢাকার সম্ভাবনা বেশি থাকবে। সাকিবের দল আর শেষ কাজটি আর করতে পারেনি।

ওদিকে উইকেট যতই ব্যাটিংবান্ধব হোক না কেন, শিশির পড়ছে প্রচুর। সন্ধ্যার ঘণ্টাখানেক না যেতেই মাঠ শিশিরে ভিজে একাকার। সেখানে স্পিনারদের বল গ্রিপ করাও কঠিন। খেলা যেহেতু সন্ধ্যায় ছিল তাই সুনীল নারিন, সাকিব ও শুভগত হোমের স্পিননির্ভর ঢাকার বোলিং কার্যকর হয়েছে কম।

পেসার আন্দ্রে রাসেল রংপুরের দুই বিধ্বংসী গেইল আর রুশোকে তার প্রথম ওভারে (রংপুর ইনিংসের দ্বিতীয় ওভারে) সাজঘরে পাঠিয়ে শুরুতে আশা জাগালেও পরে ডি ভিলিয়ার্স আর হেলসের দৃঢ়তায় সাকিব, নারিন আর শুভগত হোমের বোলিং ভেস্তে যায়। সহজ জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০