আইনজীবি ও এমডিদের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

প্রচ্ছদ » জাতীয় » আইনজীবি ও এমডিদের সাথে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

bangladesh-bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: খেলাপি ঋণ সমস্যার লাগাম হাতে রাখতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে পারে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আইন কমিশন ও তফসিলি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক করবে। আগামি ৬ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এবিষয়ে জানতে চাইলে বাংলদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, আগামী ৬ ফেব্রুয়ারি আইন কমিশন ও ব্যাংকগুলোর এমডিদের সাথে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক। সেখানে দেশের খেলাপি ঋণ কমাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হবে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই বৈঠকের আহ্বান জানিয়েছে তাদের।

বর্তমান ব্যাংক কোম্পানি আইনে ৪১। (১) বলা আছে, ‘মামলার কোন পক্ষ, কোন অর্থঋণ আদালতের আদেশ বা ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ হইলে, যদি ডিক্রিকৃত টাকার পরিমাণ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অপেক্ষা অধিক হয়, তাহা হইলে উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, ৩৪ [পরবর্তী ৬০ (ষাট) দিবসের] মধ্যে হাইকোর্ট বিভাগে, এবং যদি ডিক্রিকৃত টাকার পরিমাণ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অথবা তৎঅপেক্ষা কম হয়, ৩৫ [তাহা হইলে পরবর্তী ৩০ (ত্রিশ) দিবসের মধ্যে জেলা জজ আদালতে আপিল করিতে পারিবেন।] ’

একই অনুচ্ছেদে ধারা (২) বলা হয়েছে, ‘আপিলকারী, ডিক্রিকৃত টাকার পরিমাণের ৫০%-এর সমপরিমাণ টাকা বাদির দাবির আংশিক স্বীকৃতিস্বরূপ নগদ ডিক্রিদার আর্থিক প্রতিষ্ঠানে, অথবা বাদির দাবি স্বীকার না করিলে, জামানতস্বরূপ ডিক্রি প্রদানকারী আদালতে জমা করিয়া উক্তরূপ জমার প্রমাণ দরখাস্ত বা আপিলের মেমোর সহিত আদালতে দাখিল না করিলে, উপধারা (১) এর অধীন কোন আপিল কার্যার্থে গৃহীত হইবে না।’

(৩) উপধারা (২) এর বিধান সত্ত্বেও, বিবাদী-দায়িক ইতোমধ্যে ১৯(৩) ধারার বিধান মতে ১০% (দশ শতাংশ) পরিমাণ টাকা নগদ অথবা জামানত হিসাবে জমা করিয়া থাকিলে, অত্র ধারার অধীনে আপিল দায়েরের ক্ষেত্রে উক্ত ১০% (দশ শতাংশ) টাকা উপরি-উল্লিখিত ৫০% (পঞ্চাশ শতাংশ) টাকা হইতে বাদ হইবে।’

একই আইনের ধারা (৬) উল্লেখ আছে, ‘আপিল আদালত, আপিল গৃহীত হইবার পরবর্তী ৯০ (নব্বই) দিবসের মধ্যে উহা নিষ্পত্তি করিবে, এবং ৯০ (নব্বই) দিবসের মধ্যে আপিলটি নিষ্পত্তি করিতে ব্যর্থ হইলে, আদালত, লিখিতভাবে কারণ উল্লেখপূর্বক, ওই সময়সীমা অনধিক আরো ৩০ (ত্রিশ) দিবস বর্ধিত করিতে পারিবে।’

উল্লেখ্য, ২০০৯ সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি টাকা। সেখানে ২০১৮ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৩৭০ কোটি টাকা। একই সময় ঋণ অবলোপন করা হয়েছে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা। এই হিসাব ধরলে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ হবে দেড় লাখ কোটি টাকা, যা আমাদের জাতীয় বাজেটের এক-চতুর্থাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০