দর বাড়ার শীর্ষে ন্যাশনাল পলিমার

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ন্যাশনাল পলিমার

National-Polymerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল পলিমার। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৮৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৭৬২ বারে ২৭ লাখ ৯৬ হাজার ৮৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭২ লাখ ৭৮ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৪৮ বারে ৩২ লাখ ৩২ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪৫ হাজার টাকা।

প্রভাতি ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ৭৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ২৩৯ বারে ৪২ লাখ ৯২ হাজার ৮৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, গ্লোবাল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০