সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত

satkhira hamlaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে এ ঘটনা ঘটে।

তার চাচাতো ভাই শিমুল হোসেন জানান, তিনি ও তার ভাই সরদার মশিয়ার রহমান সাতক্ষীরায় এসেছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তারা রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে মশিয়ার রহমানকে ছুরি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কারা এ হামলা চালিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১