শপথ নিলেন নির্বাচিত চলচ্চিত্র পরিচালকরা

প্রচ্ছদ » Uncategorized » শপথ নিলেন নির্বাচিত চলচ্চিত্র পরিচালকরা

fdc porichalokপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করলেন আজ (৩ জানুয়ারি)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচালকদের শপথ বাক্য পাঠ করিয়েছেন এই নির্বাচনের প্রধান কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটির সদস্যরা হলেন- মুশফিকুর রহমান গুলজার (সভাপতি), মনতাজুর রহমান আকবর (সহ-সভাপতি), বদিউল আলম খোকন (মহাসচিব), শাহীন সুমন (উপ-মহাসচিব), মো. সালাহ্উদ্দিন (কোষাধ্যক্ষ), কবিরুল ইসলাম রানা (সাংগঠনিক সচিব), মোস্তাফিজুর রহমান মানিক (আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব), শাহীন কবির টুটুল (সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব) এবং মো. আনোয়ার সিরাজী (প্রচার, প্রকাশনা ও দফতর সচিব)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মণি, আবুল খায়ের বুলবুল ও ইলিয়াস ভূঁইয়া।

২৫ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির পরিচালক সমিতি কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

এবার মোট ভোটার ছিল ৩৬২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। বাতিল হয়েছে ১৯টি ভোট। মোট বৈধ ভোট গণনা হয়েছে ৩০০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০