ডিভিডেন্ড দিবে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
প্রচ্ছদ » Uncategorized » ডিভিডেন্ড দিবে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। ঘোষণা অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ কোম্পানির ট্রাস্ট্রি সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ানের ট্রাস্ট্রি সভা ১৩ ফেব্রুয়ারি, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।








