শুরুতেই ইনফোসিসের ৪৬৫ শতাংশ দর বৃদ্ধি

প্রচ্ছদ » Uncategorized » শুরুতেই ইনফোসিসের ৪৬৫ শতাংশ দর বৃদ্ধি

gennexপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিসের প্রথম দিনের লেনদেনে শেয়ার দর বেড়েছে ৪৬৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রথম দিনের লেনদেন শেষে১০ টাকা মূল্যের শেয়ারটির দরদাড়িঁয়েছে ৫৬ টাকা ৫০ পয়সা। এক্ষেত্রে দর বেড়েছে ৪৬ টাকা৫০ পয়সা বা ৪৬৫ শতাংশ।

কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৯০ পয়সা দিয়ে লেনদেন শুরু করে।যা সর্বনিম্ন ৪৪ টাকা থেকে সর্বোচ্চ ৫৯ টাকায় লেনদেন হয়েছে। আর সর্বশেস ৫৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। প্রথম দিন কোম্পানিটির ১৫ হাজার ৮১১ বারে ৮১ লাখ ৫০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ৪১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা । কোম্পানিটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করে। কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে -“GENEXIL” ও কোম্পানি কোড হচ্ছে – 22650।

উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে।

উল্লেখ্য, শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া জেনেক্স ইনফোসিসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য এর আগে কোম্পানিটি গত ২০ নভেম্বর লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানিটিকে গত ০৪ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করে।

আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০