সূচকেন উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » বিনোদন » সূচকেন উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে আজ বৃহস্পতিবার সূচকেন উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। এবং বেড়েছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। সাথে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে।

আজ ডিএসইতে আগের কার্যদিবস থেকে বেড়ে সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাড়িয়েছে ৭৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকায়। যা আগের দিন থেকে ৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকার।

আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬ শতাংশ বা ১৬১টির, কমেছে ৪২ শতাংশ বা ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ শতাংশ বা ৪০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৮২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০