৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » রাজনীতি » ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো: প্রাইম ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, আরএকে সিরামিক এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নিম্নে কোম্পানিগুলোর প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হলো:
প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ২.১৭ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৮৮ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.০৮ টাকা ঋণাত্মক।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১১টায় হোটেল পূর্বানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৬০ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ৭.৭৯ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১.৩৬ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১০.৯০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ কনফারেন্স হল, ডেল্টা লাইফ টাওয়া, গুলশানে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ মার্চ নির্ধারন করা হয়েছে।

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থ বছরের জন্য সাড়ে ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে এ ফান্ডের ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ০.৯৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১.১৭ টাকা। এছাড়া, ফান্ডটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ০.০২ টাকা ঋণাত্নক, যা আগের বছর একই সময়ে ছিল ০.২৫ টাকা।

এদিকে ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের ফান্ডটির ক্রয়মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৭.৮৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৭.৬১ টাকা। আর বাজার মূল্য অনুসারে নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১১.৫২ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১৩.২৮ টাকা।

আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.২৯ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ২.৬২ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৯৭ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১.৪৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে।

# সি/ আ/ শনিবার /১১ :৩৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০