গাজীপুরে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রচ্ছদ » Uncategorized » গাজীপুরে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

road-acciপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজীপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, চান্দনা চৌরাস্তা থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হন। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে ও অপরজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

# সি/ আ/ রবিবার /১১:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০