পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- স্টাইল ক্রাফট এবং বিআইএফসি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১১টার দিকে বিআইএফসি লিমিটেডের ক্রেতার ঘরে ২ হাজার শেয়ার ৫.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৫.৮০ টাকায়।
স্টাইল ক্রাফটের ক্রেতার ঘরে ৭৬ হাজার ৮৩৩টি শেয়ার ৮৮৯.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৮৮৯.৪০ টাকায়।
# সি/ আ/ রবিবার /০৯:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯।








