লিমিট ছাড়া লেনদেন করছে ২ কোম্পানি

প্রচ্ছদ » বিনোদন » লিমিট ছাড়া লেনদেন করছে ২ কোম্পানি

circuit breakerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: লিগ্যাসি ফুটওয়্যার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্ধবার্ষিকের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।

জুলাই থেকে ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৫ টাকা। যা এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.২৩ টাকা।এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ০.৩৪ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.৪৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৯ টাকা ঋণাত্মক।

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্য ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিবে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪.৭৮ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৪৩ টাকা বা ৮.৯৯ শতাংশ।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬০.৮২ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫২ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩১ মার্চ, সকাল ১১টায় লা-ভিটা হল লেক শোর হোটেল হাউজ#৪৬, রোড#৪১, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০