কার্বনেটেড পানীয়ের ব্যবসা পুনরায় চালু করবে ফু-ওয়াং
প্রচ্ছদ » সারাদেশ » কার্বনেটেড পানীয়ের ব্যবসা পুনরায় চালু করবে ফু-ওয়াং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিঁবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং পুনরায় কার্বনেটেড পানীয়ের ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, কোম্পানিটির বোর্ড ‘ভোল্ট’ নামে পুনরায় কার্বনেটেড পানীয়ের ব্যবসা চালু করবে। এ জন্য “পুনরায় রোড শো” ২০শে ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতি মাসে উত্পাদন ক্ষমতা হবে ৪৮ হাজার ক্যারেটস (১ ক্যারেট= ২৪ পিস ২৫০মি.লি বোতল)।








