কম্পিউটার হ্যাকিংয়ের সাথে সম্পৃক্ত ৪ হ্যাকার গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » কম্পিউটার হ্যাকিংয়ের সাথে সম্পৃক্ত ৪ হ্যাকার গ্রেফতার

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর মতিঝিল থেকে কম্পিউটার হ্যাকিংয়ের সাথে সম্পৃক্ত চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার চারজন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি ও শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিবি উত্তরের একটি দল তাদের গ্রেফতার করে। ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, স্মার্টফোন ও চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে। হ্যাকাররা এসব প্রশ্নপত্র বিক্রি করে এসএসসির ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা আদায় করত।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০