সূচক নিম্নমূখি প্রবনতায় লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচক নিম্নমূখি প্রবনতায় লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক নিম্নমূখি প্রবনতায় লেনদেন চলছে। তার সাথে দুই ঘন্টায় লেনদেন দুইশ কোটি টাকা ছাড়িয়েছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা। এই সময়ের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক কমেছে।
এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯ টির কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৮১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭ টির কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির।








