স্ত্রীর মন জয় করবেন যেভাবে
প্রচ্ছদ » Uncategorized » স্ত্রীর মন জয় করবেন যেভাবে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুখের দাম্পত্য গড়ে তুলতে অনেক ক্ষেত্রেই স্বামীর ভূমিকা স্ত্রীর চাইতে বেশি। স্বামী নিজেকে কেবল অর্থ উপার্জনে ব্যস্ত রাখলে হবে না। বরং স্ত্রী ও সংসারে দিতে হবে সমান মনোযোগ।
আজকাল অসংখ্য নারী চাকরি বা ব্যবসা করেন, কর্মজীবনে ব্যস্ততা তাদেরও আছে। তাই কর্মজীবনের ব্যস্ততা দেখিয়ে স্ত্রীকে অবহেলা করা যাবে না।
বিয়ে ও সন্তান হয়ে গেছে বলে দাম্পত্য জীবন শেষ নয়। কেবল জীবন নিয়ে পরিকল্পনা না করে সম্পর্ক নিয়েও করুন। কীভাবে দুজনে ভালো সময় কাটাবেন, কোথায় বেড়াতে যাবেন, কী উপহার দেবেন, ইত্যাদি নিয়ে ভাবাও জরুরি।
প্রতিদিন ভালোবাসার কথা তাকে জানান। তার সাথে কথা বলুন। তিনি কেমন আছেন জানতে চান। নিজের কোথাও তাকে জানান।
সংসার স্ত্রীর একার নয়, আপনারও। বড় সিদ্ধান্ত একসাথে আলোচনার মাধ্যমে নিন। কোনো সমস্যা হলে স্ত্রীর সাহায্য চান।
স্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। ভালোবাসার মানুষকে যত ধন্যবাদ জানাবেন, সম্পর্ক তত সুন্দর হতে উঠবে।
নিজের ভেজা কাপড় বারান্দায় মেলে দিন কিংবা নিজের জুতগুলো গুছিয়ে রাখুন। এতে সহজেই স্ত্রীর মন জয় করতে পারবেন।








