সূচকের পতন : বেড়েছে লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতন : বেড়েছে লেনদেন

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকার। যা গত গত কার্যদিবস থেকে ৪৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৬২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯ শতাংশ বা ১০০টির, কমেছে ৫৭ শতাংশ বা ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ শতাংশ বা ৪৭টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৬৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০