প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মেঘনা সিমেন্ট
প্রচ্ছদ » জাতীয় » প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে মেঘনা সিমেন্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট সম্পূর্ণ রিডীমেবল নন কনভার্টেবল প্রিফরেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকার ১০ কোটি শেয়ার ইস্যু করবে। শুধুমাত্র ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বাড়াতে এবং ১০ কোটি শেয়ারের বাইরে তারা আরও ২ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৫৪২টি শেয়ার সম্পূর্ণ রিডীমেবল নন-কনভার্টেবল নন-লিস্টেড ১০ টাকা অভিহিত মূল্যে তাদের উদ্যোক্তা পরিচালক ( স্বাধীন পরিচালকসহ) ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। যার মূল্য ২৫ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৪২০ টাকা।








