কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা

প্রচ্ছদ » সারাদেশ » কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসার দায়ে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়বাজার এলাকার হাসপাতাল রোডে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল তাদের আটক করে।

আটকরা হলেন- দীপঙ্কর সাহা (৪০) ও জয় মোদক (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৩৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। আটক দুইজনের বাড়ি আখাউড়া উপজেলার রাধানগর গ্রামে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল রোডস্থ মোদক স্টোর ও বিশ্বনাথ স্টোর নামে দুটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল হান্টার বিয়ার ক্যানসহ ওই দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকরা কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা করত। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০