মেহেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

প্রচ্ছদ » Breaking News || রাজনীতি » মেহেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

meherpurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন এ ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াপাড়া বাজারে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দক্ষিণে স্বতন্ত্র প্রার্থী ওয়াসিম সাজ্জাদ লিখন ও উত্তরে মজিরুল ইসলাম নির্বাচন অফিস তৈরি করেন। সেখান থেকে তাদের নির্বাচনী প্রচারণা চলছে। সোমবার রাত ১১টার দিকে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা ওই অফিসে আকস্মিক হামলা চালায়। তারা অফিসের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে। অফিসের পোস্টার ও চারদিক ঘিরে রাখা কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় অফিসে থাকা কয়েকজন নেতাকর্মীকে চড়-থাপ্পড় দিয়ে বের করে দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, প্রার্থীরা লিখিত অভিযোগ দিলে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিভিন্নভাবে আমাদেরকে প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে। তাদের উসকানি ও হামলার কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকছে না। হামলা ও ভাঙচুরকারীদের নামে থানায় মামলা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০