শেয়ার বেচবে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার বেচবে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রি করবে। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের কাছে কোম্পানির মোট ৫২ লাখ ৩১ হাজার ৫৩৯ টি শেয়ার রয়েছে।
এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।








