বুক বিল্ডিং সংশোধনীতে ৫ সদস্যের কমিটি
প্রচ্ছদ » Uncategorized » বুক বিল্ডিং সংশোধনীতে ৫ সদস্যের কমিটি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পাবলিক ইস্যু রুলস ২০১৫ এর বুক বিল্ডিং পদ্ধতি সংশোধনীর লক্ষ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার বিএসইসির ৬৮০তম সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, বিএসইসির নির্বাহি পরিচালক রুকসানা চৌধুরী আহ্বায়ক করে ৫ সদস্য কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে বুক বিল্ডিং পদ্ধতির সংশোধনীর জন্য সুপারিশ করবে।








