ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন

spotপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটির মোট ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু স্ট্যাফলার্স। কোম্পানির ৩ কোটি ৭৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গ্রামীণ ফোন মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- মার্কেন্টাইল ব্যাংক ১১ লাখ ২৭ হাজার, রেনউইক যজ্ঞেশর ১৪ লাখ ১ হাজার, এসকে ট্রিমস ২২ লাখ ৫৭ হাজার এবং ইউনাইটেড পাওয়ার ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১