দর পতনের শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। শীর্ষ দশটি স্থানের মধ্যে আটটি দখল করে আছে কোম্পানিগুলো।
শীর্ষে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বা ৫ টাকা ৫০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৩৬ বারে ৩ লাখ ৯৩ হাজার ৪৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২ লাখ ২৬ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৩৪ বারে ৪ লাখ ৪৬ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৭ শতাংশ বা ৪ টাকা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪৮ বারে ২ লাখ ৫৫ হাজার ৮৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, কনটিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, স্যাফকো স্পিনিং, গ্লোবাল ইন্স্যুরেন্স ও মতিন স্পিনিং।








