ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » সারাদেশ » ইসলামিক ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

islamic-finance-পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি: এর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও সাড়ে ৪ শতাংশ স্টকসহ মোট সাড়ে ১৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বুধবার বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা দেয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৮১ টাকা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪.৬৫ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.৪৫ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৫ মে সকাল ১১টায় আইডিইবি, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১