সুজন ঢাকা জেলা ও মহানগর সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত
প্রচ্ছদ » Uncategorized » সুজন ঢাকা জেলা ও মহানগর সম্মেলন ২০১৭ অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র অর্থবহ ওকার্যকর করা ও দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকদের সংগঠিত হওয়া এবং সোচ্চার ভুমিকা পালনের আহ্বান জানিয়েছেন সুসাশনের জন্য নাগরিক – সুজনের নেতৃবৃন্দ।
শনিবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সুজন- সুশাসনের জন্য নাগরিক ঢাকা জেলা ও মহানগরীর সম্মেলন-২০১৭ এ আহ্বান জানান।সম্মেলনে ২০১৮ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদরুল আলম মজুমদার বলেন, দেশ হলো মায়ের মতো। তাই দেশের মধ্যে যদি অসংগতি ও সমস্যা থাকে তাহলে তা নিরসনে নাগরিকদেরকে সংগঠিত ও সোচ্চার হতে হবে।বর্তমানে দেশে যে অবিচার, বৈষম্য, বিচারহীনতা ও জঙ্গিবাদের সমস্যা রয়েছে তা নিরসনে আমাদের সোচ্চার হতে হবে। সুজনকে সত্যিকার অর্থেই একটি নাগরিক আন্দোলনে পরিনত করার জন্য সম্মেলনে অংশ গ্রহনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিচারপতি কাজী এবাদুল হক বলেন, গণতন্ত্রকে অর্থবহ ও কার্যকর করতে হলে নাগরিকদের সংগঠিত ও সোচ্চার হতে হয়। এ জন্য একটি দেশের নাগরিক সংগঠন প্রয়োজন। সুজন নাগরিকদের সংগঠিত করে দেশের সুশাসন প্রতিষ্ঠা ও নির্বাচনী প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করার জন্য কাজ করছে।
ড. তোফায়েল আহমেদ বলেন, সুজন বাংলাদেশে একটি ভিন্ন ধারার নাগরিক আন্দোলন পরিচালনায় রয়েছ। নাগরিকদের উদ্যোগে ও অর্থায়নেই এটি পরিচালিত হয়। সুজন ইতিমধ্যে স্থানীয় সরকার ও বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং নির্বাচন প্রক্রিয়াকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
তিনি বলেন, দেশের মানবাধিকার প্রতিষ্ঠা সাংবিধানিক ধারা অব্যাহত রাখা এবং বিচার ও সাশন ব্যবস্থাকে আরো সুসংহত করার জন্য সুজনের এ আন্দোলনকে অব্যাহত রাখতে হবে।
সম্মলনে অথিতি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মুসবাহ আলীম, সহ-সম্পাদক জাকির হোসেন, রাজনীতি বিদ রহিম হোসেন প্রিন্স, সুজনের জাতীয় কিমটির সদস্য অধ্যাপক অজয় রায়, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সংগঠক তাজিমা হোসেন মজুমদার, গোলাম মোহম্মদ ইদু, সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠনাের দ্বিতীয় পর্বে ঢাকা জেলা ও মহানগরী কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন এম এম ইসলাম তপন চৌধুরী এবং সেলিমা মশির। সম্মেলনে এম এম তপন চৌধুরীকে সভাপতি এবং জোবায়েরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে সুজনের মহানগর কমিটি এবং প্রকৌশলী মুসবাহ আলীমকে সভাপতি ও আবুল হাসনাতকে সাধারণ সম্পাদক করে সুজন ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষ পর্যায়ে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।








