প্রিমিয়ার ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » প্রিমিয়ার ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

Premier Bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

রোববার বিকালে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা দেয়।

জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৪ টাকা এবং এককভাবে ২.৭৮ টাকা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২.৪৬ টাকা এককভাবে ছিল ২.৩৯ টাকা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৯.২৭ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৫ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১২ মে সকাল সাড়ে ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১