হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা ৯ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা ৯ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক আর্থিক হিসাব নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) শেয়ার প্রতি (ইপিএস ) আয় ছিল ২ টাকা ১৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৭৯ টাকা ৮৬ পয়সা।








