পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চতুর্থ মাসের মতো বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। নির্বাচন-পরবর্তী দুই মাসে প্রায় ৫০০ কোটি টাকা নিট বিনিয়োগের পর মার্চে তা ১২৩ কোটি টাকা কমেছে।
৩১ মার্চ পর্যন্ত লেনদেনের উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, বছরের তৃতীয় মাসে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা ডিএসইতে ৩৭৫ কোটি টাকার শেয়ার কিনেছেন, আগের মাসে যা ৫৮৭ কোটি টাকা ছাড়িয়েছিল। এদিকে কিছু শেয়ার থেকে মুনাফা তুলে নেয়ার চেষ্টায় মার্চে বিদেশী পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি ৪৯৮ কোটি টাকায় উন্নীত হয়েছে, আগের মাসে যা ২৬৩ কোটি টাকার ঘরে নেমেছিল।
টানা চতুর্থ মাসের মতো বেড়ে মার্চে বিদেশীদের মোট লেনদেন ৮৭৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। তবে দুই মাস বিরতি দিয়ে আবারো নিট বিনিয়োগ কমেছে। জানুয়ারিতে ১৭৫ কোটি ও ফেব্রুয়ারিতে ৩২৩ কোটি টাকা নিট বিনিয়োগের পর মার্চে তা ১২৩ কোটি টাকা কমেছে।








