শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।
আর গত ৯ মাসে (জুলাই,১৮-মার্চ,১৯) ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ১৪ পয়সা।








