পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৭ কোম্পানি। কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০১৯ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে আজ ২০ এপ্রিল কেডিএস এক্সেসরিজ লিমিটেড বিকাল ৪ টায় পর্ষদ সভা করার কথা রয়েছে। কোম্পানিটি ৩১ মার্চ, ১৯ শেষ হওয়ার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে। এছাড়া সামিট পাওয়ার লিমিটেড আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায় পর্ষদ সভা করবে। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।
২৩ এপ্রিল:
বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিকাল ৩টায়,ওয়াইম্যাক্স বিকাল সাড়ে ৩টায়,ইস্টার্ন হাউজিং বিকাল সাড়ে ৩টায়,বিবিএস ক্যাবলস বিকাল ৫টায়,ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বিকাল ৩ টা ১০ মিনিটে,গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড বিকাল ২ টা ২০ মিনিটে,এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড বিকাল পৌনে ৩ টায়, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড দুপুর ২ টা ৩৫ মিনিটে পর্ষদ সভা করবে।এসব কোম্পানির সভায় ৩১ মার্চ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
এছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান দুপুর ২টা ৫৫ মিনিটে,এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড বিকাল সাড়ে ৩টায় পর্ষদ সভা করবে। ফান্ডগুলো দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে।
এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড দুপুর ৩টা ৪০ মিনিটে,গ্রামীনফোন বিকাল সাড়ে ৪টায় এবং আরএকে সিরামিক সন্ধ্যা ৬টায় পর্ষদ সভা করবে।এসব কোম্পানি ও মিচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
২৪ এপ্রিল:
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিকাল ৪টায় পর্ষদ সভা করবে।কোম্পানিটি ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনার সম্ভাবনা রয়েছে।একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিকাল ৩টায়, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড বিকাল সাড়ে ৩টায় এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স বিকাল সাড়ে ৪ টায় তাদের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে।
এছাড়া বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বিকাল সাড়ে ৪টায়, সিভিও পেট্রোকেমিক্যাল বিকাল সাড়ে ৩টায়,সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান বিকাল ৩টায়, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড বিকাল ৩টায়, একটিভ ফাইন কেমিক্যাল বিকাল ৩টায়, পেনিনসুলা বিকাল সাড়ে ৩টায়, এএফসি এগ্রো বায়োটেক বিকাল ৪টায় পর্ষদ সভা করবে। কোম্পানিগুলো মার্চ, ১৯ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
২৫ এপ্রিল:
বিএসআরএম স্টীল বিকাল ৪টায় এবং ৫ টায় বিএসআরএম লিমিটেড সভা করবে। এছাড়া এসিআই ফর্মূলেশন পৌনে ৩ টায় এবং এসিআই বিকাল পৌনে ৪টায় সভা করবে।এদিকে,কনফিডেন্স সিমেন্ট বিকাল ৩টায় এবং রংপুর ফাউন্ড্রি বিকাল ৪টায়, এএমসিএল (প্রাণ) বিকাল সাড়ে ৩টায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের বিকাল সাড়ে ৩টায় এবং ডেল্টা স্পিনার্স বিকাল ৩টায় পর্ষদ সভা করবে। এসব সভায় মার্চ, ১৯ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।








